• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    07th Nov 2026 10:48 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার (মাদারীপুর), শরীফুল ইসলাম :-  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন্নেসা। তিনি দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    এ ছাড়া উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, রাজৈর পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শেখ জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মফিজুর রহমানসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

    আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সহনশীলতা অপরিহার্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং স্থিতিশীল, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি জোরদার করা প্রয়োজন। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।

    বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা এবং জাতীয় সংহতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30