পালং ইউনিয়ন বিএনপির সভাপতি “সেলিম সরদারের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন।
adminj
13th Mar 2026 6:40 pm | অনলাইন সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি ঃ – শরীয়তপুরের, পালং ইউনিয়ন চাদসার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে “পালং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেলিম সরদারের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
আজ ১৩ ই মার্চ ও ২৩ ই রমজান শুক্রবার বিকেলে আসরের নামাজের শেষে তার নিজ এলাকার মসজিদ এবং মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক , এলাকার মুসল্লিগন সহ বিভিন্ন পেশাজীবী বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সূর্যাস্তের সাথে সাথে সবাই একত্রে ইফতার গ্রহণ করেন
