• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সীগঞ্জের শ্রীনগর হতে ১ মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেছে এসআরবি-১০ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ। 

     adminj 
    02nd Nov 2026 5:11 pm  |  অনলাইন সংস্করণ

    ইশরাত জাহান ইমু :-  মুন্সীগঞ্জের শ্রীনগর হতে ১ মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেছে এসআরবি-১০ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০২ নভেম্বর, ২০২৬ তারিখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০২/১১/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৭.০৫ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ফইনপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়ালিমান্দ্রা হাতে ফইনপুর আসা পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশী করে ২০০ (দুইশত) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার টাকা), সহ উক্ত সিএনজি চালককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আমির হোসেন (৪৫) পিতা-মৃত মমিন বেপারী, সাং-ধইন, থানা-ডামুডা, জেলা-শরিয়তপুর বলে জানা যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত সিএনজি এবং তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী সিএনজি চালক মোঃ আমির হোসেন (৪৫) দুটি মাদক মামলাসহ ৩টি মামলার আসামী।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30