• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর কদমতলী থানার শনির আখঁড়ায় এক ব্যবসায়ীকে দোকানের ভেতর ঢুকে গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে 

     adminj 
    05th Sep 2026 9:13 pm  |  অনলাইন সংস্করণ

    আবু তাহের শেখ     :-  রাজধানীর কদমতলী থানার শনির আখঁড়ায় এক ব্যবসায়ীকে দোকানের ভেতর ঢুকে গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ   স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে

    শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. আসলাম খান (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে।

    গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

    তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এ ঘটনায় স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পূর্বশত্রুতা ছিল কি না, সে বিষয়টি এখনো জানতে পারা যায়নি।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,কদমতলীর গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

    ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনিআখরায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930