ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক ৪০০ পিচ ইয়াবা‘সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সালাউদ্দিন আহমেদ :- ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক ৪০০ পিচ ইয়াবা‘সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৩১/১০/২০২৬ খ্রিঃ ০২.১৫ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ জনি টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ময়না আক্তার (৪৮), পিতা-মৃত মুন্নাফ বেপারী, মাতা-আম্বিয়া বেগম, স্বামী-মৃত আলম হোসেন দুলাল, সাং-কাজির চর বেপারী বাড়ি, থানা-দোহার, জেলা-ঢাকা‘কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৮৭, তারিখ- ৩১/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array