ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ৮০ পিস ইয়াবা ৬৫০ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ৮০ পিস ইয়াবা ৬৫০ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৮:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বুড়িরবাজার আমতলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোসাঃ পারভীন আক্তার (৪৮), পিতা-মৃত আলাল মিয়া, স্বামী- মিন্টু মিয়া, মাতা- মৃত মাফিয়া বেগম, সাং- বগাবাড়ি বাজার, আমবাগান কবরস্থান, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ (যাহার মূল্য অনুমান ১৯,৫০০/-(ঊনিশ হাজার পাঁচশত) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিন্ধুরিয়া দক্ষিনপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। ওমর ফারুক ওরফে টিয়া (৩০), পিতা-ওসমান গনি, মাতা-ছাহেরা বেগম, সাং-বক্তারপুর (পোড়াবাড়ি), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ লেবু মিয়া (৩০), পিতা-মোঃ গোলজার রহমান, সাং-টিয়াগাছা, (ভবানীপুর), থানা- সাদুল্যাহপুর, জেলা-গাইবান্ধা,এ/পি সাং- কোণাপাড়া ঠান্ডু মন্ডলের বাড়ির ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোসাঃ পারভীন আক্তার (৪৮) বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array