• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইশরাক হোসেনের বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ 

     adminj 
    23rd Jul 2026 1:38 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  সম্প্রতি একটি গণমাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন-কে জড়িয়ে যে তথাকথিত “জরিপ প্রতিবেদন” ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

    প্রচারিত প্রতিবেদনে ইশরাক হোসেনকে “নেতাকর্মী-বিচ্ছিন্ন” হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    প্রকৃত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য:

    জনপ্রতিনিধিত্ব ও সাংগঠনিক অবস্থান:

    ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র একজন অত্যন্ত জনপ্রিয় ও রাজপথের পরীক্ষিত নেতা। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর সাহসী নেতৃত্ব এবং বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে তাঁর ভূমিকা ঢাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করে। মাঠপর্যায়ে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে খাটো করতেই একটি মহল সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

    মুক্তিযুক্ত ও বাংলাদেশঃ

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের অর্জিত মর্যাদা রক্ষা এবং তাঁদের প্রকৃত সম্মান ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক সফল মেয়র মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। রাজপথের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

    রাষ্ট্রীয় দায়িত্ব ও জুলাই অভ্যুত্থান:

    মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ইশরাক হোসেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। গত ১৭ বছরের ফ্যাসিবাদের শিকার নির্যাতিত মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পৃথক অধিদপ্তর গঠনের উদ্যোগসহ নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-০৬) ও মন্ত্রণালয়ের কাজে তিনি সার্বক্ষণিক নিয়োজিত।

    পারিবারিক ঐতিহ্য:

    ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সফল ও নির্বাচিত মেয়র, একাধিকবারের সংসদ সদস্য ও মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের বিশিষ্ট গেরিলা যোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। ঐতিহ্যগতভাবেই সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যেখানে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের নিজস্ব নিয়মনীতি রয়েছে। কোনো ধরনের মনগড়া বা কাল্পনিক “জরিপ” তৈরি করে দলের পরীক্ষিত নেতাদের হেয় প্রতিপন্ন করার সুযোগ নেই।

    আমরা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রোপাগান্ডায় কান না দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে, সংশ্লিষ্ট গণমাধ্যম ও মহলকে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানাচ্ছি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031