ঢাকা জেলা ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন
নিজস্ব প্রতিবেদক :- গতকাল ২৫ শে জুলাই ২০২৬ ইং তারিখ। ঢাকা জেলা ডিবি (দক্ষিন)এ-র এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুবাঢ্যা ইউনিয়নের, পাড় গেন্ডারীয়া কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর থেকে দুই মাদক সম্রাটকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করেন। আটককৃত হলেন (১)মোঃ মাসুম ভুঁইয়া(৪৬)পিতা মোঃ শাহজাহান ভুঁইয়া, মাতা মৃত সাফিয়া খাতুন, সাং – কালিগঞ্জ, থানা – দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। (২) মোঃ রাসেল (৩০)পিতা – মৃত – কিচলু রহমান, মাতা – রাশেদা বেগম , সাং – বিশারকান্দী, থানা – বানারীপাড়া, জেলা – বরিশাল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
ঢাকা জেলার ডিবি (দক্ষিন) ওসি বলেন যে আমি যতদিন পর্যন্ত এ-ই এলাকায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ অন্যায়, অবিচার, কিশোর গেং, চাঁদাবাজি, এবং মাদক বেচাকেনা চলবে না আপনার আশেপাশে কোন ধরনের অকারণ এবং মাদক বেচাকেনা হলে আমাদেরকে জানান তাৎক্ষণিক ভাবে আমাদের ঢাকা দক্ষিণ জেলার ডিবির চৌকোস টিম আইনানুগ ব্যবস্থা নেবে।
Array