মিরপুরের একটি মদের বারে অভিযান চালিয়ে শতাধিক নারী পুরুষ আটক
adminj
06th Apr 2026 5:01 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি :-মিরপুরের একটি মদের বারে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ৬ এপ্রিল ২০২৬ তারিখে মিরপুরের একটি বার ও হোটেলে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযান চলাকালে বারটি থেকে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযানকারী দল বাংলাদেশ পুলিশ এই ঝটিকা অভিযানটি পরিচালনা করে।
আটককৃতদের থানায় নিয়ে যাওয়া এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আটকের পর তাদের প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
