ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের ৩ জন চোর দলের সক্রিয় সদস্য গ্রেফতার।
ফিরোজ আলম খাঁন :- ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের ৩ জন চোর দলের সক্রিয় সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/১১/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হরিনধরা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত চোর দলের সক্রিয় সদস্য ১। মোঃ সুজন (৩৫), পিতা-মৃত আঃ রহমান, মাতা- রানু বেগম, সাং-বালুরচর ,হযরতপুর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ২। মমিন (৩৫), পিতা- ইদন মোল্লা@ইধর মোল্লা, মাতা- রিমু আক্তার, সাং- বাড়াইল(সলিমগঞ্জ), থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, এ/পি সাং-হেমায়েতপুর জয়নাবাড়ী (পাভেজ হাজীর বাড়ির ভাড়াটিয়া)), থানা- সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ সবুজ (৩৭), পিতা-মোঃ সালাউদ্দিন, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-চর জংলা, থানা-ভোলা সদর, জেলা-ভোলা এ/পি সাং-হেমায়েতপুর হনিধরা, (মুকছেদ এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। তাদের হেফাজত হইতে ১। ০৪ টি অটো রিক্সার ব্যাটারি , মূল্য অনুমান ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার)টাকা , ২। বিদ্যুৎতের ট্রান্সমিটারের তামার তার ১০ কেজি, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার টাকা) উদ্ধার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ সুজন (৩৫), এর বিরুদ্ধে ২ টি দস্যুতা ও ০১ টি মাদকসহ মোট ৩ টি মামলা এবং ২ নং আসামী মমিন (৩৫)এর বিরুদ্ধে ১ টি দস্যুতা মামলা রয়েছে।
ধৃত আসামীদেরকে সাভার মডেল থানার এফআইআর নং-০৪, তারিখ- ০২ নভেম্বর, ২০২৬; ধারা- ৪১৩ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
Array