ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ২৫০ পিস ইয়াবা এবং ১০০ পুড়িয়া হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ২৫০ পিস ইয়াবা এবং ১০০ পুড়িয়া হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ছায়াবিথী বাড্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নিলয় হোসেন (২৪), পিতা-মোঃ সাগর হোসেন, মাতা-মোছাঃ শিল্পী বেগম, সাং-বক্তারপুর পোড়াবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। বৈশাখী আক্তার (২১), পিতা-মোঃ ওয়ালী খান, স্বামী-মোঃ নিলয় হোসেন, মাতা-জাহিদিনা বেগম, সাং-বক্তারপুর পোড়াবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ শামীম (২৭), পিতা-জাহাদ ব্যাপারী, মাতা-পারভীন বেগম, সাং-খৈয়েরভাঙ্গা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-ওয়াবদা রোড (হকের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ মহর উদ্দিন ওরফে মরন (৩২), পিতা-আরশাদ আলী, মাতা-সালেহা বেগম, সাং-ধল্লাপাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী, এ/পি সাং-ছায়াবিথী, (শহীদ হাসান লিটনের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। সাজেদা বেগম (৪৮), পিতা-মৃত মমিনুল ইসলাম, স্বামী-ধনু, মাতা-মৃত রুজিনা বেগম, সাং-ফুলপুর, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর, এ/পি সাং-ইমান্দিপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৬। আব্দুল্লাহ ওরফে বিশু (৫০), পিতা-মৃত রাজেশ রাম ঘোষ, মাতা-গীতা রানী, সাং- তালেপুর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-ব্যাংক কলোনী, (সোহেল এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ (যাহার কাগজসহ ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ০০:২৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৭। মোঃ ফারুক (৪২), পিতা-আঃ মোতালেব, মাতা-বিবি আক্তার, সাং-১৩/সি আনন্দপুর সিটি ল্যান্ড, (কাশেম সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা,৮। মোঃ হাসিবুল হক (৩৮), পিতা-মোঃ রিয়াজুল হক, মাতা-ফরিদা ইয়াসমিন, সাং-খান বানিয়ারা, রায়দক্ষিন প্রাইমারি স্কুল সংলগ্ন, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-আনন্দপুর, সিটিল্যান্ড (রিফাতের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ নিলয় হোসেন (২৪) বিরুদ্ধে ১ টি মাদক মামলা , ৩ নং আসামী মোঃ শামীম (২৭) এর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা, ৪ নং আসামী মোঃ মহর উদ্দিন ওরফে মরন (৩২) এর বিরুদ্ধে ০১ টি দস্যুতা ও ০১ টি অন্যান্য মামলাসহ মোট ২ টি মামলা, ৮নং আসামী মোঃ হাসিবুল হক (৩৮) এর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array