ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক ১০০ পিচইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী এবং ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক ১০০ পিচইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী এবং ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ডাকাত গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী এবং এসআই (নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯/১০/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার সাকিনস্থ শফিউদ্দীন সরণী আবাসিক এলাকার গেইটের সামনে পাকা রাস্তা উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। নূরে আলম (২৭), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা- নুরজাহান বেগম-সাং-আটিকুটি চামড়া গোডাউনের সামনে, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯/১০/২০২৬ খ্রিঃ ০৪.০০ ঘটিকায় ফরিদপুর জেলার সালথা থানাধীন কলেজপাড়া নিজ বসত বাড়ী হতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৭, তারিখ-২৩/০৯/২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দ:বি: এর আসামী সন্ধিগ্ধ পলাতক আসামী ১। মোঃ ফয়সাল হোসেন বাকা (২৭), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ ঝর্ণা বেগম, সাং-সালথা কলেজপাড়া, থানা-সালথা, জেলা-ফরিদপুর‘কে ০১টি অ্যান্ড্রয়েড ফোনসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়র বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৮৪, তারিখ-৩০/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৭, তারিখ-২৩/০৯/২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দ:বি: পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array