কেরাণীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসআরবি -এর ভ্রাম্যমান আদালত অভিযানে দালাল চক্রের ৩ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড।
আবু তাহের শেখ :- কেরাণীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসআরবি -এর ভ্রাম্যমান আদালত অভিযানে দালাল চক্রের ৩ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড।
এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরকারি সেবা জনগণের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন সরকারি অফিসে দালালদের দৌরাত্ম কমাতে এসআরবি -এর সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/১০/২০২৬ তারিখে এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান -এর নেতৃত্বে ও এসআরবি-১০, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে রাসেল মোল্লা, মোঃ রওশন আলী ও মহব্বত আলী নামের দালাল চক্রের তিন সক্রিয় সদস্যকে যথাক্রমে ৫,০০০/-, ৩,০০০/- ও ১,০০০/- করে জরিমানা প্রদান করা হয় এবং রাসেল মোল্লা’কে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি সকল ধরণের প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা স্বাভাবিক রাখতে দালালদের বিরুদ্ধে এসআরবি কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
Array