• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর কদমতলীতে এসআরবি-১০ এর পৃথক অভিযানে  ৯৫৬০ পিস ইয়াবা’সহ ০৩ মাদক কারবারি গ্রেফতার। 

     adminj 
    30th Oct 2026 6:20 am  |  অনলাইন সংস্করণ

    আবু তাহের শেখ :-  রাজধানীর কদমতলীতে এসআরবি-১০ এর পৃথক অভিযানে  ৯৫৬০ পিস ইয়াবা’সহ ০৩ মাদক কারবারি গ্রেফতার।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ৩০/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় ঢাকার কদমতলী থানাধীন রসুলবাগ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি আবাসিক ভবন থেকে ৩০০৫ (তিন হাজার পাঁচ) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৯,০১,৫০০/- (নয়লক্ষ এক হাজার পাঁচশত টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ ইকবাল(৩০), পিতা- মৃত হালিম হাওলাদার, সাং— পূর্ব রামদাসপুর, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    উক্ত আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক ০৪.২০ ঘটিকায় ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে আরেকটি আবাসিক ভবন থেকে ৬,৫৫৫ (ছয় হাজার পাঁচশত পঞ্চান্ন) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ১৯,৬৬,৫০০/- (ঊনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত টাকা), সহ আরও দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ আবদুল বাতেন মিয়া(৪৫), পিতা- মোঃ লাল মিয়া, সাং— দোলেশ্বর পূর্বপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা ও ২। মোঃ মুসা(২৬), পিতা- রুস্তম প্রামাণিক, সাং— রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৩,৩৫০/-(তের হাজার তিনশত পঞ্চাশ টাকা) ও তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031