গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগে নিয়োগে বড় অংকের ঘুষ বাণিজ্য: সিভিল সার্জনের কাছে অভিযোগ
শাহরিন সুলতানা সুমা ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :- গাইবান্ধা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও লাখ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। নিয়োগের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কেএসএফ ট্রেড লিমিটেড’-এর বিরুদ্ধে এই অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র জেলা সিভিল সার্জন বরাবর জমা দেওয়া হয়। অভিযোগের সাথে ঘুষ দাবির স্বপক্ষে ডিজিটাল প্রমাণও (অডিও রেকর্ড) সংযুক্ত করা হয়েছে।
অভিযোগের মূল বিষয়সমূহ:
ঘুষের পরিমাণ: আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের বিনিময়ে প্রার্থী প্রতি ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, “স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মেধাবীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রাপ্ত প্রমাণাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
