ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রোকেয়া (৫০), স্বামী-মৃত হুকুম আলীকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মনোরঞ্জন রাজবংশী (৫০), পিতা-মৃত নারায়ণ রাজ বংশীকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২১:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মীর তৌসিফ আহমেদ (২৬), পিতা-মীর মোশারফ হোসেন, মাতা-আর্জু নুরনাহার, সাং-ঘুনিপাড়া, থানা-নাগরপুর, জেলা-টাংগাঈল, এ/পি সাং-দিয়াবাড়ী ৪৮/২ থানা-মিরপুর-০১, জেলা- ডিএমপি,ঢাকা, ৪। শেখ তানভীর(২৮), পিতা- শেখ কাইয়ুমদ্বয়কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১২ গ্রাম, যাহার মূল্য অনুমান ৬৬,০০০/- (ছেষট্টি হাজার) টাকা গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array