রাজধানীর গেন্ডারিয়া থানার চুরি মামলার তদন্তে প্রাপ্ত ০২ আসামিকে ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি-১০
আবু তাহের শেখ :- রাজধানীর গেন্ডারিয়া থানার চুরি মামলার তদন্তে প্রাপ্ত ০২ আসামিকে ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি-১০।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানার চুরি মামলার তদন্তে প্রাপ্ত ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।
উল্লেখ্য, ঢাকা মহানগর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জনাব গিয়াস উদ্দিন (৪৫) -এর বসতবাড়িতে গত ২০/০৮/২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ০১ঃ০০ ঘটিকায় অজ্ঞাতনামা চোর/চোরেরা মেইন দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভেঙে নগদ ৩,০০,০০০/- টাকা, ২০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ২৪,৫৬০/- টাকা) এবং দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা) চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গেন্ডারিয়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির ব্যবহারে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিকে গ্রেফতারের অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০, ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পূর্বক বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৫/০৯/২০২৬ তারিখ তদন্তে প্রাপ্ত আসামি দুর্ধর্ষ চোর চক্রের সর্দার মোঃ রবিউল ইসলাম(৩০), পিতা- মৃত মোশার হোসেন, সাং-আটঘর কুড়িয়ানা, থানা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর’কে ডিএমপি ঢাকা যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এবং চক্রের সদস্য ও সহযোগী ইমন আহম্মেদ @ মোহাম্মদ আতিক (৩৫), পিতা- ওয়াহিদ মিয়া, সাং-তেরোয়া, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর’কে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Array