ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের এক জন সক্রীয় সদস্য গ্রেফতার
ইশরাত জাহান ইমু :-ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের এক জন সক্রীয় সদস্য গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় ০৪/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে (নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য), সন্ধিগ্ধ আসামী ১। হারুনুর রশিদ সুমন (৪৩), পিতা-মৃত নুর হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং-করেরগাঁও, ৯নং ওয়ার্ড, ইউপি-তেঘরিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘ পদবী- কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর তেঘরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি‘কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত সন্ধিগ্ধ আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ-১০/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১)(ক) এর (ই)/(ঈ)/১০/১২/১৩ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Array