• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অভিযান: ১১ মাদক সেবনকারীকে ভিবিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা। 

     adminj 
    04th Nov 2026 10:04 am  |  অনলাইন সংস্করণ

    ইশরাত জাহান ইমু :-  মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অভিযান: ১১ মাদক সেবনকারীকে ভিবিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা।

    এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক বিরোধী ভিবিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় এনে এসআরবি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/১১/২০২৬ তারিখ আনুমানিক রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উমর ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ এবং এসআরবি-১০ এর সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    অভিযানকালে মাদক সেবনের অপরাধে ১) আলাউদ্দিন আলাল (৫২), পিতা- পাগলা চান, সাং- মৌছামান্দ্রা, ৩) মোঃ তামজীদ (৩০), পিতা- আলমাস, সাং- মৌছামান্দ্রা, ৪) আমিনুল ইসলাম (১৮), পিতা- আঃ সাত্তার, সাং- মৌছামান্দ্রা, ২) মোঃ রাজু (৩২), পিতা- শাহাবুদ্দিন, সাং- নাহুপাড়া, ৫) মোঃ আরিফ (৩০), পিতা- আব্দুল হাই, সাং- গোয়ালীমান্দ্রা, ৬) মান্নান মন্টু (৪০), পিতা- অলিউল্লাহ, সাং- গোয়ালীমান্দ্রা, ৭) মোঃ মাসুদ (২৪), পিতা- রেজাউল, সাং-গোয়ালীমান্দ্রা, সর্ব থানা-লৌহজং, ৮) মোঃ সুমন (৩৮), পিতা- মৃত আব্দুল খালাসী, সাং- কেওয়াটখালি, থানা- শ্রীনগর, ৯) মাহফুজ দেওয়ান (২০), পিতা- মৃত জব্বার দেওয়ান, সাং- করারচর, থানা- লৌহজং, ১০) মোঃ মারুফ (৩২), পিতা- মোবারক, সাং- সৈয়দপুর, ১১) মোঃ মোস্তাফিজুর রহমান (৩২), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- ভারারিয়া, উভয় থানা- সিরাজদিখান, সর্ব জেলা- মুন্সীগঞ্জ’দের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে অপরাধের ধরন অনুযায়ী যথাক্রমে ১ মাস, ৩ মাস ও ৪ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা, ৫০০/- টাকা ও ১০০০/- টাকা করে অর্থদণ্ড প্রধান করা হয়।

    এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30