র্যাবের ভ্রাম্যমাণ আদালত বাবুবাজার এলাকা থেকে অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস।
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল ঔষধ নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৬/২০২৫ তারিখে জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তরিকুল ইসলাম’কে ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) ও নাসির হোসেন’কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) সর্ব মোট- ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় মোট ০৪ টা গোডাউন ও দোকানে আনুমানিক ১০ (দশ) লক্ষ টাকার অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ জব্দ করা হয় যা বিধিমোতাবেক ধ্বংস করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Array
