• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়ায় ভিকটিম উদ্ধারে গিয়ে পুলিশের লাঠি চার্জ! 

     adminj 
    30th May 2026 7:31 pm  |  অনলাইন সংস্করণ

    চকরিয়া প্রতিনিধি :- চকরিয়ায় ভিকটিম উদ্ধারে গিয়ে পুলিশের লাঠি চার্জ! এসময় উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত গাড়ি ভাংচুর করেছে। আহত একজনকে চমেক হাসপাতালে প্রেরণ। পরবর্তীতে থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।

    শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় ঘটনাটি ঘটেছে।

    স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদগাও উপজেলার একটি মেয়ে (২০) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার নুরুল আমিনের (২৪) (প্রকাশ গুরা মিয়া) সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাড়ি থেকে পালিয়ে আসে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে দেনমোহর নির্ধারণ পূর্বক তাদের বিবাহের সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্ত মেয়ে পক্ষের কয়েকজনের মনমতো না হওয়ায়, চকরিয়া থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম আজ শনিবার বিকেলে মেয়েটিকে (ভিকটিম) উদ্ধার করতে গেলে, মেয়েটি পুলিশের সাথে আসতে কোন ভাবেই রাজি হয়নি। পরে থানা থেকে এসআই মোঃ আরকানুল ইসলামের নেতৃত্বে আরও একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারও মেয়েটিকে আনতে ব্যার্থ হয়ে একপর্যায়ে লাঠি চার্জ করে। পুলিশের লাঠিচার্জের একপর্যায়ে স্থানীয় নুরু মাঝির ছেলে নুরুল আমিন অজ্ঞান হয়ে পড়ে। তখন পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। পরবর্তীতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে নুরুল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031