হাসপাতালের স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন
কবির হোসেন, শরীয়তপুর :-শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিমু আক্তার নামে এক নারীর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
গত কাল বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিমু আক্তার ৩৫ নড়িয়া পৌরসভার বাড়ৈ পাড়া গ্রামের কুদ্দুস খানের স্ত্রী, তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা কুদ্দুস খান তার স্ত্রীকে অচেতন অবস্থায় নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই শিমুর স্বামী কুদ্দুস খান সহ শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালের মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান,
হাসপাতাল সূত্রে আরও জানা যায় নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে “হাসপাতাল থেকে মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে, রিপোর্ট হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। দূষিতের সনাক্ত ও গ্রেপ্তারের কাজ করেছে পুলিশ
