সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম শুরু করেছে বিএনপি।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :-ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে।
বিরোধী দলে থাকাকালী বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা নির্যাতন সহ্য করেছেন জানিয়ে তিনি বলেন, তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে-এটাই সবার প্রত্যাশা। একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া বিষয় উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্যে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা রয়েছে।
এদিকে গোপালগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য হিসেবে জয়ের মালা পাড়াতে চান গোপালগঞ্জ বাসি । তারি ধারাবাহিকতায়,
গোপালগঞ্জ জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী রওশনারা রত্না, সংরক্ষিত মহিলা এমপি, পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রওশনারা রত্নার জন্য দোয়ার পদপ্রার্থী কোটালীপাড়া পৌর বিএনপির মহিলা দলের সভাপতি শেখ সালমা পারভীন,এবং
কোটালীপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান কোটালীপাড়া পৌর বিএনপির
সহ-সভাপতি লিয়াকত আলী শেখ ।
