• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, শেবাচিমের দুই নার্স বরখাস্ত 

     adminj 
    16th Apr 2026 11:08 am  |  অনলাইন সংস্করণ

    শাহিন খাঁন :-  ভুল চিকিৎসায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই নারী রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে।

    রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত নার্সরা হলেন, হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী।
    বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    কমিটিতে সভাপতি করা হয়েছে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে এবং সদস্য সচিব করা হয়েছে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা. আল মামুন খানকে।

    এছাড়াও কমিটিতে হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীনকে সদস্য রাখা হয়েছে।

    কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাসপাতাল পরিচালকের কাছে দাখিল করার জন্য বলা হয়েছে।

    উল্লেখ্য, শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রোগী হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগমকে (৭০) রোববার সকালে ভুল ইনজেকশন প্রয়োগ করার অভিযোগ ওঠে কর্তব্যরত সেবিকাদের বিরুদ্ধে।

    আর ওই ভুল ইনজেকশন প্রয়োগের ফলে সকালে ওই দুই রোগীর পাঁচ মিনিটের ব্যবধানে মৃত্যু হলে হাসপাতালজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930