• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে মশক নিধনে ওষুধ ছিটানো, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন 

     adminj 
    04th Nov 2026 1:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: – ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে চট্টগ্রামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা পাথরঘাটায় মশক নিধনে ওষুধ ছিটানো, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান।

    বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে পাথরঘাটা এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

    সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি ও সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন।

    এ সময় সংগঠনের সহসভাপতি তাহের মিয়া, ইলিয়াছ ইলু; সহসাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও শহিদুল হক চৌধুরী; সাংগঠনিক সম্পাদক মনজুর আলম; সহসাংগঠনিক সম্পাদক হাসান উসমান গনি লিটন; অর্থ সম্পাদক আবুল কালাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর; প্রচার সম্পাদক ওমর আলী রনি; মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা শিউলি; দপ্তর সম্পাদক আশিকুল আলম আশিক; কার্যকরী সদস্য মোঃ আক্তার হোসেন ও লায়ন হাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।

    এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কাজী এনামুল হক, প্রবাল বড়ুয়া, মিম চৌধুরী, মোস্তফা কামাল, লুপর্না মুতসুদ্দি, শ্রাবন্তি শুক্লা, রুপনা দাশ, সোনিয়া দাশ, রুমেন চৌধুরী, গোলামুর রহমান রোমেল ও ঈশাবিন রহমান ফারাবি।

    কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, বাড়ির আশপাশ এবং পানি জমে থাকতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

    আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

    তাঁরা আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার লক্ষ্যে চাটগাঁইয়্যা নওজোয়ান ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30