• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবেই কুমিল্লা ৪ বিএনপির মনোনয়ন ফরম নিলেন সুফিয়া বেগম 

     adminj 
    12th Apr 2026 8:24 am  |  অনলাইন সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি   :- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সুফিয়া বেগম

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই-আগস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নেত্রী সুফিয়া বেগম।

    শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে একই দিন সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মনোনয়ন ফরম সংগ্রহের পর সুফিয়া বেগম বলেন, কুমিল্লা-৪ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হব। দেবিদ্বার আসনে আমাদের দলীয় সাংসদ না থাকায় সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবেই এই মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। আশা করি দল আমাকে সংরক্ষিত আসনে মনোনীত করবে।

     

    তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া-র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আন্দোলনে অংশ নিয়ে ২০২৩ সালে জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি ও লাঠিচার্জে আহত হই। বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি হয়েও দলের কার্যক্রম অব্যাহত রেখেছি।

    সুফিয়া বেগম জানান, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় থেকে তিনি নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930