• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু দগ্ধ ২ 

     adminj 
    15th Mar 2026 5:41 am  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল  ,রূপগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা আরফান মোল্লা (৫৫) নামের এক বাড়ির মালিক নিহত হয়েছেন। নিজের নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময়

    এ দুর্ঘটনা ঘটে। শনিবার( ১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি হলেন আরফান মোল্লা (৫৫) মৃত আফতাব মোল্লার ছেলে।
    আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং এসএসপাইপের কাজের মিস্ত্রি সাদিকুর রহমান(৩২) । তাদের সকলের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

    পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031