কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
adminj
22nd Sep 2026 4:57 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, মিসেস চামেলী আক্তার প্রিয়া :-গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হরিণহাটি রেললাইনের পাকারমাথ এলাকায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় অথবা চলন্ত ট্রেনের ধাক্কায় ওই নারী কাটা পড়ে মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
Array