• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ন্যাম ভবনে এমপর দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

     adminj 
    21st Sep 2026 12:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের স্বার্থে এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ডিবি, পিবিআই ও সিআইডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

    ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান জানান, ঘটনার তদন্তের স্বার্থে এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

    পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ ও ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

    উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। পরবর্তী সময়ে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930