রাজধানী বাবুবাজার এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত কর্তৃক অননুমোদিত দেশী/বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০৪ টি গোডাউন মালিক’কে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানী বাবুবাজার এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত কর্তৃক অননুমোদিত দেশী/বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০৪ টি গোডাউন মালিক’কে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ।
এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদ, নকল পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূল এসব ক্ষেত্রে এসআরবির সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৯/২০২৬ তারিখে সময় আনুমানিক ১১.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইভাব মন্ডল (৩৪)’কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা), মো: সিরাজুল ইসলাম (৭২)’কে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা), সুজন মন্ডল’কে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), সারা মেডিক্যাল, আমির মার্কেট, কোতয়ালী, ডিএমিপ, ঢাকা’কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা), জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Array