কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আ’গু’ন, আব্দুল্লাহপুরে ককটেল ।
adminj
19th Sep 2026 6:25 pm | অনলাইন সংস্করণ
আবু তাহের শেখ :- ঢদক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শনিবার রাত ৯টা ১২ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ট্রাকে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও কেরানীগঞ্জের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হকের মুঠোফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি
Array