• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোহাম্মদপুর চাঁদ উদ্যানে নান্নুর আধিপত্য বিস্তার করছে  কারাগারে বসেই কাইলা সুমনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ। 

     adminj 
    17th Sep 2026 8:26 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- মোহাম্মদপুর চাঁদ উদ্যানে নান্নুর আধিপত্য বিস্তার করছে  কারাগারে বসেই কাইলা সুমনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের চাঁদ উদ্যান এলাকায় নান্নু নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, কারাগারে থাকা কাইলা সুমনের নাম ও প্রভাবের কথা বলে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

    অভিযোগ রয়েছে, কাইলা সুমন কারাগারে থাকলেও তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নান্নু এলাকায় অবস্থান করে বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। স্থানীয়দের একটি অংশের দাবি, চাঁদ উদ্যানের বিভিন্ন এলাকায় নান্নুর প্রভাব রয়েছে এবং তার সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে।
    স্থানীয় সূত্রগুলো আরও দাবি করেছে, কাইলা সুমনের ভয় দেখিয়ে বিভিন্ন বাসা থেকে নিয়মিত চাঁদা আদায়ের করছে এই নান্নু।

    স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীর। নান্নুর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জিসান এক যুবকের উপর হামলা করে নান্নু গং । জিসান আহমেদ (২২) নামে এক ব্যক্তি অভিযোগ করেন, চাঁদাবাজি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে তাকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় নান্নুসহ কয়েকজন ব্যক্তি তাকে হামলা করেন এবং এতে তার ডান হাত ভেঙে যায়।
    অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আহত জিসানকে পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর তিনি মোহাম্মদপুর থানায় নান্নু ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন।
    অভিযোগপত্রে ঘটনার স্থান হিসেবে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডসংলগ্ন এলাকা উল্লেখ করা হয়েছে। সেখানে আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930