• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার: মিললো কর্মসংস্থানের নতুন আলো 

     adminj 
    22nd Sep 2026 8:48 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর তুরাগে দরিদ্র ও অসচ্ছল রিকশাচালকদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে অটো রিকশা বিতরণ করা হয়েছে।
    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া বেপারীর ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
    অনুষ্ঠানে অসচ্ছল রিকশাচালকদের হাতে নতুন অটো রিকশার চাবি তুলে দিয়ে চান মিয়া বেপারী বলেন, “দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই অটো রিকশাগুলো তাঁদের পরিবারের অর্থনৈতিক চাকা ঘোরাতে এবং স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
    অটো রিকশা পেয়ে আবেগপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপকারভোগী চালকরা। তারা জানান, নিজেদের আয়ের স্থায়ী কোনো মাধ্যম না থাকায় দীর্ঘদিন ধরে কষ্টে দিনযাপন করছিলেন। এই উপহারের মাধ্যমে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর নতুন স্বপ্ন দেখছেন।
    এ সময় তুরাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930