• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাসনাত আব্দুল্লাহর সভায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ 

     adminj 
    17th Jul 2026 7:11 pm  |  অনলাইন সংস্করণ

    কুমিল্লা প্রতিনিধি  : – কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সভায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
    শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সংচাইল এলাকায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আউয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিসারিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আউয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোটশালঘর আওয়ামী লীগের নেতা মো. শাজাহান মাস্টার, ভবানীপুর যুবলীগ নেতা ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাসংক্রান্ত বিষয়ে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আলোচনায় উত্থাপিত বিভিন্ন বিষয় তিনি নিজ হাতে নোট করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
    এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
    দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন সরকার বলেন, “হাসনাত আব্দুল্লাহর কথার সঙ্গে কাজের মিল নেই। তিনি মাঠে এক ধরনের কথা বলেন, কিন্তু কাজ করেন ভিন্নভাবে। আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
    ১নং বড়শালঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু কাউছার বেদন বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবার এলাকায় এসে তিনি নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখিত আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছেন বলে ধারণা করেন এইনেতা, এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের পহ্মে সংসদ সদস্যের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

    এ বিষয়ে বক্তব্য জানতে বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
    এ ছাড়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠকের বিষয়ে জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031