• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনার সাঁথিয়া এলাকায় আলোচিত আফছার সরদার (৪৫) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ও চুরি মামলার এজাহারনামীয় আসামি মো: ইউনুস আলী (২৭)’কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব 

     adminj 
    17th Jul 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- পাবনার সাঁথিয়া এলাকায় আলোচিত আফছার সরদার (৪৫) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ও চুরি মামলার এজাহারনামীয় আসামি মো: ইউনুস আলী (২৭)’কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, চুরি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

    পাবনা জেলার সাঁথিয়া থানার ঘুঘুদহ পূর্বপাড়া এলাকায় বসবাসকারী ভিকটিম আফছার সরদার (৪৫) গত ৩১/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় বাড়ি ফেরার পথে আসামি মো: ইউনুস আলী’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করে এবং দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে| পরবর্তীতে আশপাশের লোকজনের সহয়তায় ভিকটিমকে সাঁথিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি এজাহার দায়ের করলে সাঁথিয়া থানার মামলা নং- ০১, তারিখ- ০২/০৪/২০২৬ খ্রি:, ধারা- ১৪৩/৩৪১/৩২৪/৫০৬/৩৪/৩২৩/৩২৬/ ৩০৭/৩০২/১১৪ পেনাল কোড -১৮৬০ রুজু হয়|

    পরের দিন গত ০১/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকায় আসামি মো: ইউনুস আলী’সহ অপরাপর আসামিগণ পাবনা জেলার সাঁথিয়া থানার ঘুঘুদহ পূর্বপাড়া এলাকায় বসবাসকারী মো: শাহ আলম (৫৭) এর বসতবাড়ী হতে প্রায় ৮,০০,০০০/- (আট লক্ষ টাকা) মূল্যমানের গরু ও ছাগল চুরি করে নিয়ে যায়| উক্ত ঘটনায় ভিকটিম শাহ আলম নিজেই বাদী হয়ে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি এজাহার দায়ের করলে সাঁথিয়া থানার মামলা নং- ০৪, তারিখ- ০৩/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৪৩/৪৪৮/৩৮০/৫০৬ পেনাল কোড -১৮৬০ রুজু হয়

    মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাল এলাকা হতে অভিযান পরিচালনা করে গতকাল ১৬/০৭/২০২৬ তারিখে হত্যা ও চুরির ঘটনার সাথে জড়িত আসামি মো: ইউনুস আলী (২৭), পিতা- মো: কফিল উদ্দিন, সাং- ঘুঘুদহ পূর্বপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031