ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।
ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।
গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
Array