ডেমরা উত্তাল খুনের মামলার আসামি ও দখলদার ডাঃ মাহবুবের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গণবিস্ফোরণ!
নিজস্ব প্রতিবেদক :-ডেমরা উত্তাল: খুনের মামলার আসামি ও দখলদার ডাঃ মাহবুবের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গণবিস্ফোরণ!
শামসুল হক খান স্কুলের অবৈধ দখলদার, ফ্যাসিস্টের দোসর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ডাঃ মাহবুবুর রহমান মোল্লার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমে এসেছে ডেমরা ও আশপাশের সর্বস্তরের মানুষ।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনতা আজ এক হয়ে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতাকে তাড়িয়ে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসী সিন্ডিকেট ও অবৈধ আধিপত্য চালানো হচ্ছিল, তার বিরুদ্ধে আর কোনো ছাড় নয়! ককটেল ফুটিয়ে ভয়ভীতি দেখানোর দিন শেষ।
আমাদের পরিষ্কার দাবি:
১. অবিলম্বে খুনের মামলার আসামি ও স্বৈরাচারী ডাঃ মাহবুবুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করতে হবে।
২. প্রতিষ্ঠানকে তার দখলদারিত্ব ও সন্ত্রাসী সিন্ডিকেট মুক্ত করতে হবে।
৩. শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও অনিয়মের বিচার করতে হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি—অতিদ্রুত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে!
Array