• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পৃথক অভিযানে রাজধানীর ডেমরা হতে পুলিশের লুণ্ঠিত ০৪ টি গ্রেনেড এবং কদমতলী হতে ম্যাগাজিনসহ ০১ টি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    29th Jul 2026 3:11 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-পৃথক অভিযানে রাজধানীর ডেমরা হতে পুলিশের লুণ্ঠিত ০৪ টি গ্রেনেড এবং কদমতলী হতে ম্যাগাজিনসহ ০১ টি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০

    রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে| অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে| আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে|

    ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়| পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে| বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন| নির্দেশনার পর র‌্যাব আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড পাঁচকাঠা জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৪ টি অবিষ্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে|

    অপর একটি অভিযানে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অদ্য রাত অনুমান ০১.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকার জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পরিত্যক্ত রুমের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি রিভলবার এবং ০২ (দুই) টি ম্যাগাজিন উদ্ধার করে| উদ্ধারকৃত গ্রেনেড এবং ম্যাগাজিনসহ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

    এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট| জননিরাপত্তা ও রাষ্ট্রীয় ¯^ার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031