• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সিগঞ্জের লৌহজং এলাকা হতে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যমানের ১০১ পিস ইয়াবা ও প্রায় ২.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    29th Jul 2026 6:08 am  |  অনলাইন সংস্করণ

    মুন্সিগঞ্জের লৌহজং এলাকা হতে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যমানের ১০১ পিস ইয়াবা ও প্রায় ২.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট ও ২.৪৫ কেজি (দুই কেজি চারশত পঞ্চাশ গ্রাম) মাদকদ্রব্য গাঁজা, যার আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১,০৩,৫০০/- (এক লক্ষ তিন হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রোজিফা (৩০), স্বামী- জুয়েল, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়| এ সময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ- ৯,৬৫০/- (নয় হাজার ছয়শত পঞ্চাশ টাকা) উদ্ধার করা হয়|

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তির পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031