• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    23rd Jul 2026 8:32 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ, পাসপোর্ট আটকে রাখা এবং দীর্ঘদিনেও প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ উঠেছে একটি ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। অভিযোগকারী ও একাধিক ভুক্তভোগীর দাবি, তারা কুয়েতসহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাসে লাখ লাখ টাকা প্রদান করলেও নির্ধারিত সময়ে ভিসা পাননি এবং তাদের অর্থও ফেরত দেওয়া হয়নি।

    ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম জানান, তিনি কুয়েতে যাওয়ার জন্য ১৩ নভেম্বর ২০২৫ তারিখে মেসার্স সাসকো ট্রেডিং (আরএল-১১০৩) এর মাধ্যমে ১ লাখ ৮৫ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। টাকা গ্রহণের প্রমাণ হিসেবে ব্যাংক রসিদ তার কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে কোনো ভিসা প্রদান করা হয়নি।
    অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জমা দেওয়া দুটি পাসপোর্ট দীর্ঘদিন আটকে রাখা হয়। পরবর্তীতে একটি পাসপোর্ট ফেরত পেতে অতিরিক্ত ১৫ হাজার টাকা প্রদান করতে হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি আর্থিক, মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
    এদিকে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, একই কৌশলে তাদের কাছ থেকেও বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে। কেউ ভিসা পাননি, আবার কেউ টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে লেনদেনের কাগজপত্র, অডিও-ভিডিও রেকর্ড এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে, যা তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
    স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশগামী শ্রমিক ও চাকরিপ্রত্যাশীদের স্বপ্নকে পুঁজি করে কিছু অসাধু চক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত ভিসা ও বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করে পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে।
    এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভুক্তভোগীর অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
    অন্যদিকে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন এর সঙ্গে কথা হলে তিনি জানান, “অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
    ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিত করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031