ঢাকা জেলা ডিবি-উত্তর পৃথক অভিযানে ৮ মাদক ব্যবসায়িকে আটক করেন
adminj
15th Sep 2026 5:31 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক অভিযান পরিচালনা করে ০৭ (সাত) গ্রাম হেরোইন ও ২২২ (দুই শত বাইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ (আট) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি উত্তর এ-র ওসির হস্তক্ষেপে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা ডিবি উত্তর ওসি কর্তিক ।
Array