ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৩ (তেরো) গ্রাম হেরোইন‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কবির হোসেন মন্জু :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৩ (তেরো) গ্রাম হেরোইন‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই (নিঃ)/ মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৫/০৯/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের মনুরবাগ সাকিনস্থ মনুরবাগ জিন্দাপীর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিব @ বল্লা হাবিব (৪২), পিতা-মৃত মনির হোসেন, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-ইকুরিয়া (মুসলিমনগর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬/০৯/২০২৬ খ্রিঃ ০৫.১০ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ মনু বেপারীর ঢাল শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ জীবন (২৭), পিতা-মৃত লাল মিয়া, মাতা-খুশি বেগম, সাং-ডহরী, থানা-লৌহজং, জেরা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-জিনজিরা (মনু বেপারীর ঢাল শাহ বিল্লাল শাহ বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ০৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৫৩, তারিখ-১৬/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(খ), ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-১৬/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(ক)/৪১ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array