• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পৃথক অভিযানে ব্যবসায়ীকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় করা আটককারী চক্রের ০২ জন সদস্য’কে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    24th Jul 2026 9:03 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- পৃথক অভিযানে ব্যবসায়ীকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় করা আটককারী চক্রের ০২ জন সদস্য’কে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    ১।বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে র‌্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে| একইসাথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার দ্রুত উদঘাটন করে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

    ২।ভুক্তভোগী মোঃ ফারুক হোসেনকে একজন পাথর ও বালুর ব্যবসায়ী| গত ০২/০৩/২০২৬ তারিখে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে আসামিরা তাকে প্রজেক্ট দেখানোর কথা বলে প্রতারণার মাধ্যমে শনির আখড়ায় একটি বাসায় নিয়ে যায়| সেখানে তাকে অবৈধভাবে আটক রেখে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সঙ্গে থাকা নগদ ১,৮৯,০০০/- টাকা নিয়ে যায়| পরে তাকে অন্যত্র নিয়ে পুনরায় ইট, পাইপ ও অন্যান্য বস্তু দিয়ে গুরুতর জখম করা হয়| আসামিরা প্রাণনাশের ভয় দেখিয়ে ভিকটিমের পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদে মোট ১,০০,০০০/- টাকা আদায় করে| পরবর্তীতে ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে দাউদকান্দিতে ফেলে রেখে যায়| এ ঘটনায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬২, তারিখ: ১৬/০৩/২০২৬, ধারা- ৩২৩/৩২৪/৩৬৫/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু হয়| মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন|

    ৩।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৩/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি শাপলা চত্বর এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি জাবেদ হোসেন (৩১), পিতা- মনির হোসেন মোল্লা, সাং- নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং একই তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন এলাকা হইতে পৃথক অভিযানে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী আরমান সরকার রনি (৩০), পিতা- আ: আউয়াল, সাং- বাগানবাড়ি, শনির আখড়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করা হয়|

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031