গাজীপুরের ডাকাতির প্রস্তুুতিকালে প্রইভেটকারসহ চার ডাকাত গ্রেফতার।
কলি আক্তার :- গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুুতিকালে একটি প্রইভেটকারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল, শর্টগান, চাপাতি এবং মাস্টার চাবিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মোঃ মিলন মিয়া ও তার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৬৪০২) সহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, শেরপুর জেলার মোঃ সাগর (২৪), টাঙ্গাইল জেলার মশিউর রহমান জুয়েল (৩৫), গাজীপুরের বরুদা এলাকার নওয়াব আলী (৬০), ময়মনসিংহ জেলার সাব্বির (১৫) জিজ্ঞাসাবাদে জানায় তারা প্রত্যেকেই বর্তমানে গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাস করে। আসামিদের আজ রোববার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত একটি প্লাষ্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রইভেটকারটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই ৪ সদস্যকে সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Array