• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৭০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক সম্রাটকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেন দাউদকান্দি থানা পুলিশ । 

     adminj 
    24th Jul 2026 10:21 pm  |  অনলাইন সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি :- দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ রুবেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইয়ুব মিয়ার ছেলে

    পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পিছনে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টিপ দিয়ে লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন  প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি নীল রংয়ের টয়োটা প্রাইভেট কার(-ঢাকা মেট্টো-গ-৩১-৭৫১৮) জব্দ করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

    দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম  জানান, এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031