• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ 

     adminj 
    03rd May 2026 1:50 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :-  ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদাণ করেছে ফেসবুক ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদাণ করে সংগঠনটি।

    সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিং এর কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দূর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

    সংক্ষিপ্ত আলোচনায় এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম, সংগঠনের ভলান্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এ সময় একটি আইপিএস, ৪টি হুইল চেয়ার ও ১০টি চার্জার লাইট প্রদাণ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031