• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ৩ দারোগা বদলী, থানার ৩০০ গজের মধ্যে রুপালিতে ৩ টি মাদকের স্পট: 

     adminj 
    09th Jun 2026 11:23 am  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : – নারায়ণগঞ্জ বন্দরে “পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যবসা” শিরোনামে বিভিন্ন জাতীয়,স্থানীয় ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বন্দর থানা থেকে ৩ দারোগাকে বদলী করা হয়েছে।

    বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশের পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নেটিজেনরা পুলিশের ভাবমূর্তি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

    এমন পরিস্থিতিতে নিজেদের অপকর্ম ঢাকতে নানা রকম ছলচাতুরীর আশ্রয় নিতে চেষ্টা করছেন তারা। এ যেনো শাক দিয়ে মাছ ঢাকার মত ঘটনা।

    বদলী হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন:
    এসআই মনির হোসেন,
    এসআই শহিদুল ইসলাম ও এসআই ফারুক।

    অপর এসআই ইদ্রিস ও মোতালেব কে ১/২ দিনের মধ্যে থানা থেকে সিসি দেওয়া হবে বলে জানা যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের বিভিন্ন এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান,থানার এসব অসাধু অফিসারদের ছত্রছায়ায় মাদক কারবারি সহ বিভিন্ন দাগী অপরাধীরা বীরদর্পে তাদের মাদক ব্যাবসা সহ অন্যান্য অপকর্ম চালিয়ে আসছিল।

    যার একটি উদাহরণ টেনে একজন পরিচয় গোপন রাখার শর্তে জানান,বন্দর থানার পিছনেই মাত্র ৩০০ গজ দূরে রুপালি আবাসিক এলাকা সহ বাগানে ৩ টি মাদকের স্পট চলে আসছে।

    অথচ থানা পুলিশে চোখ ও কান বন্ধ যার ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংসের দিকে যাচ্ছে যুবসমাজ।

    সচেতন মহলের দাবী, খবরে যে ক’জন অফিসারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তা শতভাগ সত্য। মূলত দায়িত্বশীল পুলিশিং না থাকায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে।

    স্থানীয়দের দাবি, দুর্নীতিবাজ অফিসারেরা নিজেদের যতই ‘সাধু’ সাজানোর চেষ্টা করুক না কেন তাদের মাদক সিন্ডিকেটের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

    মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

    থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আনিসুর রহমান ৩ অফিসারের কদলীর বিষয় নিশ্চিত করে বলেন, যেকোন অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।তথ্যপ্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষ জানান,গণমাধ্যম প্রকাশিত সংবাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

    মাদকের সংশ্লিষ্টতার প্রমান পাওয়া গেলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ