• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাভূমি পত্রিকার বার্ষিক নৌকা ভ্রমণ। 

     adminj 
    12th Sep 2026 3:14 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: -বর্ষার ভরা মৌসুমে চারদিকে থইথই পানি, নদীর ঢেউ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাভূমি পত্রিকার বার্ষিক নৌকা ভ্রমণ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ নৌকা ভ্রমণে অংশ নেন পত্রিকাটির পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা।
    গাজীপুর শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দিনটি উপভোগ করেন বাংলাভূমি পরিবারের সদস্যরা। নদীর ঢেউ, নির্মল বাতাস এবং বর্ষার অপরূপ সৌন্দর্য নৌকা ভ্রমণটিকে করে তোলে আরও আনন্দময় ও স্মরণীয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিরও সুযোগ তৈরি হয় এ আয়োজনের মধ্য দিয়ে।


    এবারের নৌকা ভ্রমণে প্রধান অতিথি হিসেবে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন) রাশিদুজ্জামান এবং উপপরিচালক (প্রশাসন) জনাব মোঃ মামুন অর রশিদ।
    দুপুরের খাবারের পর নৌকায় পরিচিতি সভায় দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি খালেদা বেগম ও বিশেষ অতিথি রাশিদুজ্জামানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও গাজীপুরের দৈনিক মুক্তবলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেনকে সফল সম্পাদক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    নৌকা ভ্রমণের প্রথম পর্বে সকাল ৯টায় দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার এর সভাপতিত্বে নৌকায় আলোচনা ও পরিচিতি সভায় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক’র জেলা সংবাদদাতা ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, দৈনিক মুক্তবলাকা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, দৈনিক আগামীর সময়’র জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রাম’র স্টাফ রিপোর্টার, গাজীপুর রেজাউল বারী বাবুল, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, দৈনিক গনকন্ঠ’র জেলা প্রতিনিধি গোলাম রসুল দিনার, দৈনিক মুক্তবলাকা’র সহকারী সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন সজিব ও মনিরুজ্জামান, দৈনিক জনবানী’র জেলা প্রতিনিধি নাশিদ আহমেদ তুষার, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি খোরশেদ আলম, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধা, গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু প্রমুখ।
    আরো উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাভূমির’র উপ-সম্পাদক এম এ ফিরোজ ও আব্দুল হান্নান মোল্লা, দৈনিক বাংলাভূমির’র ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল, দৈনিক বাংলাভূমির’র সহকারী সম্পাদক মুর্তজা জুলফিকার সোহেল, মোঃ সবুজ মিয়া ও এম. আমজাদ খান।
    সকাল ৯টায় গাজীপুর মহানগরের কানাইয়া এলাকা থেকে নৌযাত্রা শুরু হয়। পরে নৌকাটি দুপুর পৌঁনে ১২টায় ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকায় পৌঁছায়। সেখানে দুপুরের খাবার ও আনন্দঘন সময় কাটানোর পর পুনরায় বিকাল ৩টায় ফিরতি যাত্রা শুরু করে নৌকাটি। দিনব্যাপী ভ্রমণ শেষে একই স্থানে এসে নৌযাত্রার সমাপ্তি ঘটে।
    নৌকা ভ্রমণে অংশগ্রহণকারীরা জানান, কর্মজীবনের ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। নদী ও প্রকৃতির সান্নিধ্যে এমন একটি আনন্দঘন দিন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
    আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। এবারের নৌকা ভ্রমণও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সফল হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930