ঢাকা জেলার ডিবি দক্ষিণের জালে ১০ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কবির হোসেন মন্জু :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৫/০৯/২০২৬ খ্রিঃ ০২.৪০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রসুলপুর গ্রামস্থ মা-বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহিদ হোসেন (৪৫), পিতা-মৃত মোঃ আমির আলী, মাতা-ফজিলা বেগম, সাং- রসুলপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা‘কে ১০ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৫২, তারিখ-১৫/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(খ)/ ৩৬(১) সারণি ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
Array