• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেছেন 

     adminj 
    11th Sep 2026 2:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেছেন। শুক্রবার দুপুরে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের হওয়ার উদ্যোগ নেওয়া হলে পুলিশ এতে বাধা দেয়। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

    এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে গুলশান থানা পুলিশ। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

    শুক্রবার ১১ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিল করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলের অংশগ্রহণকারীদের অনেককে স্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

    গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, মিছিলকারীরা ওই এলাকা থেকে মিছিল বের করার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এ সময় মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930